কলাপাড়ায় পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

সোমবার, জুলাই ২২, ২০১৯,১০:৫৭ পূর্বাহ্ণ
0
49

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

পটুয়াখালীর কলাপাড়ায় পানিতে ডুবে মৃত্যু হয়েছে চাচাতো ভাই-বোনের । এ মর্মান্তিক ঘটনা ঘটে আজ সোমবার দুপুরে উপজেলার চম্পাপুর ইউনিয়নের দেবপুর গ্রামে । মৃত শিশুরা হলেন জালাল সিকদারের মেয়ে মীম (৬) ও কামাল সিকদারের ছেলে আড়াই বছরের তামিম। 

শিশুদের স্বজনরা জানান, মীম ও তামিম নিজ বাড়ির পুকুর পাড়ে খেলা করতে গিয়ে হয়তো পুকুরে পড়ে গেছে। তাদের না দেখে অনেক খোঁজাখুঁজির পর ভাসমান অবস্থায় পুকুর থেকে উদ্ধার করে তাৎক্ষণিক কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে তাদের মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক । কলাপাড়া হাসপাতালের চিকিৎসক ডাক্তার জুয়ায়েত খান লেলীন জানান, ওই দুই শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। 

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে