চিকিৎসা শেষে দেশে ফিরেছেন ওবায়দুর কাদের

শনিবার, অক্টোবর ১২, ২০১৯,৪:৪৩ পূর্বাহ্ণ
0
187
ফাইল ছবি

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা শেষে শুক্রবার রাতে দেশে ফিরেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানে করে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি।

সেতুমন্ত্রীর দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ। রাতে দেশে ফিরে বিমানবন্দর থেকে সরাসরি বাসায় যান ওবায়দুল কাদের। ওবায়দুল কাদেরের সফরসঙ্গী হিসেবে ছিলেন কাদেরের সহধর্মিণী ইসরাতুন্নেছা।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে