মিরপুরে গ্রেপ্তার হওয়া কিশোর গ্যাং ১৫ সদস্যকে বিভিন্ন মেয়াদে সাজা

মঙ্গলবার, সেপ্টেম্বর ১০, ২০১৯,৫:২৬ পূর্বাহ্ণ
0
48

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

রাজধানীর মিরপুর এলাকা থেকে গ্রেপ্তার হওয়া কিশোর গ্যাং ১৫ সদস্যকে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে। র‍্যাব-৪ এর সহকারী পরিচালক (মিডিয়া) মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল জানিয়েছেন গত রবিবার সন্ধ্যা থেকে সোমবার রাত ১১টা পর্যন্ত ওই এলাকার বিভিন্ন সড়ক থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে।

তিনি বলেন, মোট ৪২ জন কিশোরকে আটক করা হয় দুই দিনের অভিযানে। পরে তাদের অপরাধ যাচাই বাছাই করে ১৫ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে একজনকে দুই বছরের এবং ১৪ জনকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া ১৭ জনকে অর্থদণ্ড প্রদান ও ১০ জনকে মুচলেকা দিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

র‍্যাব জানায়, সাজাপ্রাপ্তরা কিশোর গ্যাংয়ের সদস্য। এরা বিভিন্ন ধরনের সন্ত্রাসী, ছিনতাই, মাদক সেবন ও মাদক কারবারে ওতপ্রোতভাবে জড়িত। এই কিশোর গ্যাং দ্বারা মূলত ফুটপাতে কেনাকাটা করতে আসা শ্রমজীবী মানুষ, গার্মেন্টস কর্মীরা ভুক্তভোগী হয়। এছাড়াও যারা নাইট শিফটে কাজে বের হয় তাদেরকে আটকে এরা মূল্যবান সামগ্রী ছিনতাই করে নেয়। এদের চলাফেরা ও গতি খুব দ্রুত। এরা কারো কাছ থেকে ছিনতাইয়ের পর দ্রুত সেই সামগ্রীটি পেছনে থাকা তাদের দলের অন্য সদস্যদের কাছে দিয়ে দেয়।

ছিনতাইয়ের কাজে ব্যবহারের জন্য তারা পকেটে সবসময় চাকু রাখে। ছিনতাইকে কেন্দ্র করে তারা প্রায়শই সংঘর্ষে লিপ্ত হয়। এ ধরনের সন্ত্রাসী ও মাদকসেবীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য র‍্যাব সদা সচেষ্ট।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে