[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
কক্সবাজারের মহেশখালীতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছে নুরুল কাদের রানা (৩৪) নামে। র্যাব জানিয়েছে নিহত ব্যক্তি জলদস্যু দলের সদস্য।
এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে আজ সোমবার ভোর ৪টা থেকে সাড়ে ৪টার সময় মহেশখালী থানার মাতারবাড়ি ইউনিয়নের চাইরার ডেইল এলাকায় র্যাব-৭ এর টহল দলের সঙ্গে। র্যাব ৭-এর আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক, সহকারী পুলিশ সুপার মোহাম্মদ মাশকুর রহমান বন্দুকযুদ্ধের ঘটনাটি নিশ্চিত করেছেন।
মহেশখালীর নুরুল হকের ছেলে নিহত নুরুল কাদের রানা। র্যাব জানিয়েছে ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তলসহ ৭টি অস্ত্র ও ৬৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। র্যাব আরো জানিয়েছে নুরুল কাদেরের বিরুদ্ধে চারটি মামলা রয়েছে।





























