ফিল্ম ইন্ডাস্ট্রির কাউকে মালা পরাবেন না তামান্না ভাটিয়া

রবিবার, আগস্ট ১৮, ২০১৯,৮:০৯ পূর্বাহ্ণ
0
1157

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

বিয়ের ঘোষণা দিলেন ‘বাহুবলী’ খ্যাত অভিনেত্রী তামান্না ভাটিয়া। সম্প্রতি বিলাস বহুল বাংলো কিনেছেন মুম্বাইতে তামান্না ভাটিয়া। এবার সংসার পাতার কথা ভেবেছেন তিনি সেই বাড়িতে। তার মা রজনী ভাটিয়া নাকি পাত্র খোঁজা শুরু করেছেন তার জন্য।

জানা গেছে, এই অভিনেত্রী বাবা-মায়ের ওপর তার বর খোঁজার ভার ছেড়ে দিয়েছেন। তামান্না বাবা-মায়ের পছন্দেই বিয়ে করবেন। তবে এ বিষয়ে চূড়ান্ত জানিয়েছেন নায়িকা তামান্না যে, ফিল্ম ইন্ডাস্ট্রির কাউকে মালা পরাবেন না।

এক ডাক্তারের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন একবার শোনা গিয়েছিল। তবে কখনই সেই বিষয়ে মুখ খোলেননি। শুধু এই ডাক্তার সাহেবই নন, এর আগে তামান্নার সঙ্গে ২০১৩ সালে পাকিস্তানি ক্রিকেটার আব্দুল রজ্জাকের নাম জড়িয়েছিল। গয়নার দোকানেও দেখা গিয়েছিল তামান্নাকে এই ক্রিকেটারের সঙ্গে। শোনা যায় সেই সময়ে রাজ্জাকের সঙ্গে তার বিয়েও হয়েছিল বলে। তামান্না জানিয়েছেন, তারা গিয়েছিলেন ওই গয়নার দোকানটি উদ্বোধন করতে। তাদের আলাপ, বন্ধুত্ব সেখানেই। এর বেশি আর কিছুই নয়।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে