নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অপহরণের অভিযোগে ৪ আসামি গ্রেফতার

মঙ্গলবার, জুলাই ৯, ২০১৯,১১:০২ পূর্বাহ্ণ
0
29

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অপহরণের অভিযোগে পুলিশ গ্রেফতার করেছে ৪ আসামিকে । আজ মঙ্গলবার ( ৯ জুলাই) বিকেলে তাদেরকে পুলিশ আদালতে পাঠিয়েছে। এর আগে সোমবার রাতে পুলিশ তাদেরকে জালকুড়ি এলাকা থেকে গ্রেফতার করে । 

অপহরণের পর মুক্তিপণ দেয়া ভিকটিম মিঠুনের অভিযোগের পর তাৎক্ষণিক গ্রেফতার করা হয় তাদেরকে । সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বন্ধুত্ব করে মেবাইলফোনে ঢেকে এনে অপহরণ করা হয় বলে জানিয়েছে পুলিশ।  

গ্রেফতারকৃতরা হলেন- আলাউদ্দিন (২৪), শুভ (২৩), ইমন (১৮), রফিকুল ইসলাম (২৩)। এসময় পালিয়ে গেছে রুবেল ওরফে সুজন (২৫) নামে আরো এক অপহরণকারী।

অভিযোগে মিঠুন জানান, আসামিদের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে তার পরিচয় হয় । মাঝে-মধ্যে কথাও হতো। রুপগঞ্জ থেকে ডেমরা স্টাফ কোয়াটারে বেড়াতে এলে এ যুবকরা তার সঙ্গে দেখা করতে বলে । পরে সে দেখা করতে ধনকুন্ডা আর কে পার্কের পাশে আসলে আগে থেকে ওঁৎ পেতে থাকা অপহরণকারীরা তাকে আটকে মুক্তিপণ দাবি করে ৮০ হাজার টাকা । পরে পরিবারের সদস্যরা ব্যাটারিচালিত রিক্সা বিক্রি করে বিকাশের মাধ্যমে ৪০ হাজার টাকা পাঠালে ছেড়ে দেয়া হয় তাকে । ছাড়া পাবার পর থানায় এসে অভিযোগ দিলে তাৎক্ষণিক পুলিশ গিয়ে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন শাহ পারভেজ জানান, অভিযোগের ভিত্তিতে দ্রুত গ্রেফতার করা হয়েছে  আসামিদের । পলাতক  গ্রেফতারের চেষ্টা চলছে আসামিকেও। অপরহণের পর মুক্তিপণের ১৫ হাজার টাকা ও উদ্ধার করা হয়েছে ৭টি মোবাইল ফোন । এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে