[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
বেআইনিভাবে পাচারকারিদের হাতেনাতে ধরার জন্য কোনও কমতি রাখে না যেকোনো দেশের পুলিশ। এরপরও পুলিশের কড়া পাহাড়ার ফাঁক দিয়ে কখনও কখনও বেরিয়ে যায় পাচারকারিরা। তাদের বুদ্ধিমত্তায় কখনও কখনও ধোকা খেতে হয় পুলিশ অফিসারদেরও। ঠিক এমনটাই ঘটল ভারতের কেরালার কোচি বিমানবন্দরে। সেখানে পরচুলার ভিতরে সোনা পাচার করে পুলিশদেরও এক রকম নাকানিচোবানি খাইয়েছে এক সোনা পাচারকারি।
জানা গেছে, গত শুক্রবার সকালে শারজা থেকে দেশে ফিরেন মালাপ্পুরমের নওশাদ। কাস্টম অফিসাররা তাকে দেখা মাত্রই বুঝে যান, সে কিছু লুকোচ্ছে। আর তারপরেই শুরু হয়ে যায় চেকিং। চেকিংয়ের পরে তাজ্জব হয়ে যায় পুলিশ এবং কাস্টম অফিসাররা।
খবরে বলা হয়েছে, পাচারকারি নওশাদের চুলের উপরেই কায়দা করে বসানো হয় পরচুলা। ১.১৩ কেজির সোনা রাখা হয় সেই পরচুলার ভিতরে। পুলিশের চোখে ধুলো দেওয়ার জন্য নিজের চুলের মধ্যের এক অংশ এমনভাবেই কাটেন তিনি।
তবে পুলিশকে বোকা বানানোর হাজার চেষ্টা করেও ব্যর্থ হন নওশাদ। পুলিশ তাকে ধরা মাত্রই জিজ্ঞাসা করেন, কোথা থেকে এই সোনা নিয়ে আসা হচ্ছে। আর কোথায় নিয়ে যাওয়া হবে? এমন জেরায় থতমত খেয়ে সেই মুহূর্তে পুলিশকে কিছুই জানাতে পারেননি।
তবে পুলিশ সূত্রে জানা গেছে এই মুহূর্তে নওশাদকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।































