জাপানে ৪৯ তম স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

শুক্রবার, মার্চ ২৭, ২০২০,৮:৪০ পূর্বাহ্ণ
0
37

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

যথাযথ মর্যাদায় নানা আয়োজনের মধ্য দিয়ে ৪৯ তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করেছে জাপানের রাজধানী টোকিওতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।   

গতকাল সকালে দূতাবাস প্রাঙ্গনে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন দূতাবাস  প্রধান  ড. জিয়াউল আবেদীন। পরে  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর পরিবারের শহীদ সদস্যগণ ও বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে জীবন উৎসর্গকারী শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি ও অব্যাহত অগ্রগতি কামনা করে দোয়া করা হয়।
কোভিড-১৯ ভাইরাসের প্রকোপ থেকে বাংলাদেশসহ বিশ্বকে রক্ষার জন্যও বিশেষ দোয়া করা হয়।  

          পরে দূতালয় প্রধান ড. আবেদীন ও অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণ দূতাবাসের বঙ্গবন্ধু মিলনায়তনে জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন।

          অনুষ্ঠানে বঙ্গবন্ধুর জীবন ও বাংলাদেশের সার্বিক উন্নয়ন নিয়ে ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। দিবসটি উপলক্ষে জাপানের স্থানীয় পত্রিকায় বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হয়েছে। 

এদিকে দূতাবাসে যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘গণহত্যা দিবস’ পালিত হয়।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে