[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
সার্বজনীন শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে কলকাতায় অনুষ্ঠিত হলো সেরাদের সেরা নির্মল পূজা ২০১৯। বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের প্রথম প্রেস সচিব মোফাখখারুল ইকবাল, জারগণ থমাস -ডেপুটি কন্সাল অফ জার্মানি, মিস্টার জনাথন কেনেডি -ডাইরেক্টর অফ আর্টস ব্রিটিশ কাউন্সিল ইন্ডিয়া, রাধিকা সিং -ব্রিটিশ কাউন্সিল ধ্রুবজ্যোতি চ্যাটার্জি ভাইস-চ্যান্সেলর অ্যামিটি ইউনিভার্সিটি, এসপি গণচৌধুরী সোলার এক্সপার্ট ,জয়ন্ত বাসু পরিবেশবিদ, গৌতম দে দিরেক্টর অফ আইসিসিআর এতে বিচারক হিসেবে ছিলেন।
সেরা ছটা পূজা দেখে তারা বিচার করলেন কোনটা শ্রেষ্ঠ এই বিচারের মধ্যে যে যে বিষয়গুলো জড়িত ছিল তা হলো পরিবেশ দূষণ, রিসাইকেল করা যায় কিনা ,কতটা সময় উপযোগী, পরিবেশ উপযোগী- এইসব বিচার করে তারা ফলাফল দেবেন।































