পার্কের ভেতরে দেহ ব্যবসা, আটক ৩০ তরুণ-তরুণী

শনিবার, সেপ্টেম্বর ২৮, ২০১৯,৬:৪৭ পূর্বাহ্ণ
0
33

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

পার্কের আড়ালে দেহ ব্যবসা চলছে এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ভারতের হুগলি কানাগরে ওয়াটার থিম পার্ক অ্যাকোয়া মেরিনায় অভিযান চালিয়ে ৩০ তরুণ-তরুণীকে আটক করেছে পুলিশ। ওই অভিযান পরিচালনার সময় বেশ কয়েকজনকে তল্লাশি করে মদের বোতল উদ্ধার করা হয়েছে। এছাড়া সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে পার্কটি।

সেখানকার পুলিশ জানিয়েছে, ঘটনার দিন কমপক্ষে ৩০ জন তরুণ-তরুণীকে আটক করা হয় রাত ৮টা নাগাদ। এরপর তাদের নিয়ে চুঁচুড়া থানায় আসা হয়। এ সময় বেশ কয়েকটি মদের বোতল উদ্ধার করা হয়। খুলে নিয়ে আসা হয়েছে পার্কের সিসি ক্যামেরার হার্ড ডিস্ক।

পুলিশ আরো জানায়, অনেকদিন ধরেই দেহ ব্যবসার অভিযোগ ছিল পার্কটির বিরুদ্ধে। সেই অভিযোগের সত্যতা মিলেছে অভিযানে গিয়ে। এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে পার্কের মালিক অভিজিৎ বিশ্বাসকে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে