[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন ইরাকে মার্কিন সেনা ঘাঁটিতে হামলার পর ইরান পিঁছু হটছে। ইরানের হামলায় একজন মার্কিন সেনাও নিহত হননি বলে আবারও দাবি করেন তিনি। ইরানের পক্ষ থেকে বুধবারের হামলায় ৮০ মার্কিন সেনা নিহতের দাবি করার পর বুধবার হোয়াইট হাউসে জাতির উদ্দেশে দেয়া ভাষণে ট্রাম্প এ দাবি করেন। তিনি বলেন, সব মার্কিন সেনা নিরাপদে আছেন। সামরিক ঘাঁটির সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
তবে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় মার্কিন বাহিনী পুরোপুরি প্রস্তুত বলে হুঁশিয়ারি দেন ট্রাম্প। তিনি আরও বলেন, ক্ষেপণাস্ত্র হামলার পর ইরান থেমে গেছে। এটি সংশ্লিষ্ট সব পক্ষ ও বিশ্বের জন্য ভালো বলেও মন্তব্য করেন তিনি।































