আজ করোনা ভাইরাসের প্রতিষেধক মানবদেহে প্রয়োগ করবে যুক্তরাষ্ট্র

সোমবার, মার্চ ১৬, ২০২০,৯:৪২ পূর্বাহ্ণ
0
34

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রতিষেধক মানবদেহে প্রথম পরীক্ষামূলক প্রয়োগ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনে সোমবার মানবদেহে কোভিড-১৯ এর প্রতিষেধক প্রয়োগ করা হবে বলে নিশ্চিত করেছে। চিকিৎসকরা সিয়াটলে অবস্থিত জাতীয় ইনস্টিটিউট অব হেলথে, প্রাথমিক অবস্থায় একজনের দেহে এ পরীক্ষা চালাবেন। পর্যায়ক্রমে শারীরিকভাবে সুস্থ ৪৫ জন স্বেচ্ছাসেবীর শরীরে এটি প্রয়োগ করা হবে।

দেশটির জনস্বাস্থ্য বিভাগের মতে, ভালো ফল পাওয়া গেলে, এর চূড়ান্ত পরীক্ষা করতে আরও এক বছরের বেশি সময় লাগবে। চীনের উহান থেকে ছড়ানো করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৬ হাজার ৫১৫ জনের মৃত্যু হয়েছে। এ ভাইরাসে আক্রান্তদের মধ্যে ৭৭ হাজার ৭৫৩ জন সুস্থ হয়েছেন।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে