লাইভে এসে পোশাক বিক্রি করছেন মম

বুধবার, সেপ্টেম্বর ১১, ২০১৯,৯:০৩ পূর্বাহ্ণ
0
93

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

অভিনেত্রী জাকিয়া বারি মম ‘মিম ফ্যাশন অ্যান্ড বিউটি’ নামে একটি অনলাইনকেন্দ্রিক প্রতিষ্ঠানে জন্য লাইভে এসে পোশাক বিক্রি করছেন । এক্সক্লুসিভ ব্লক ও প্রিন্টের থ্রি-পিস, গ্রোসারিসহ সব ধরনের জামা-কাপড় পাওয়া যায় তার প্রতিষ্ঠানে।

ঘটনা বাস্তবে না। এমন অনলাইনকেন্দ্রিক উদ্যোক্তার চরিত্রে কাজ করা মেয়ের গল্প নিয়েই নির্মিত হয়েছে নাটক ‘মিম ফ্যাশন অ্যান্ড বিউটি’। সাগর জাহান নির্মাণ করেছেন নাটকটি। সমসাময়িক গল্পের এ নাটকে অভিনয় করেছেন মম। গতকাল বুধবার এ অভিনেত্রী নিজের ফেসবুক অ্যাকাউন্টে নাটকটির একটি ছবি পোস্ট করেন।

নাটকে অভিনয় প্রসঙ্গে মম বলেন, গল্পটি আমাদের খুব পরিচিত। ফেসবুকে যারা আছেন তারা এমন গল্পের সঙ্গে কম বেশি পরিচিত। এমন গল্পে একটি অনলাইন শপের মালিকের চরিত্রে অভিনয় করি। লাইভে এসে কাপড়ও বিক্রি করি। সুন্দর একটি চরিত্র। অভিনয় করার সময় খুব উপভোগ করেছি। নির্মাতা সাগর জাহান জানান শিগগিরই নাটকটি কোনো একটি টিভি চ্যানেলে সম্প্রচার হবে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে