মদের বারে গিয়ে আটকে গেলেন সালমান খানের বোন

রবিবার, নভেম্বর ২৪, ২০১৯,৬:৪৪ পূর্বাহ্ণ
0
35

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

সালমান খানের বোন শ্বেতা রোহিরা। মায়ের পেটের ভাইবোন তারা নন। রাখি বেঁধে ভাইবোনের সম্পর্ক গড়েছেন। এরপর থেকে সালমানের বোন হিসেবেই সর্বত্র পরিচিত শ্বেতা। সেই তিনি বন্ধুদের সঙ্গে মাস্তি করতে চেয়েছিলেন মদের বারে। কিন্তু বাধ সাধলো সেখানকার নিরাপাত্তারক্ষীরা। পরিচয়পত্র না থাকায় তাকে ভেতরে প্রবেশের অনুমতি দেয়া হয়নি। এ খবর বেশ চাঞ্চল্যের জন্ম দিয়েছে বলিউডে।

সম্প্রতি মুম্বাইয়ের ভারসোভার একটি পানশালায় বন্ধুদের সঙ্গে বেড়াতে যান শ্বেতা রোহিরা। ওই সময় সেখানকার নিরাপত্তারক্ষী তাকে গেটের সামনে আটকে সচিত্র পরিচয়পত্র দেখতে চান। শ্বেতাকে দেখে নিরাপত্তারক্ষীরা বিশ্বাস করেননি যে তার বয়স ১৮’র ওপর। সেই কারণেই পানশালার গেটের সামনে তাকে আটকে দেওয়া হয়। প্রায় ১০ মিনিট ধরে শ্বেতা রোহিরাকে আটকে রেখে তার ব্যাগ, সচিত্র পরিচয়পত্র সব খতিয়ে দেখা হয় বলে খবর পাওযা যায়।

প্রসঙ্গত, সম্প্রতি বলিউড অভিনেতা পুলকিত সম্রাটের সঙ্গে শ্বেতা রোহিরার বিবাহ বিচ্ছেদ হয়। এরপর থেকেই কিছুটা হতাশাগ্রস্ত হয়ে পড়েন তিনি। প্রথম প্রথম বাড়ি থেকে খুব একটা বের হতেন না। সম্প্রতি বন্ধুদের সঙ্গে কিছুটা সময় কাটাচ্ছেন তিনি। 

তথ্য সূত্রঃ জি নিউজ

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে