বৃদ্ধি পাচ্ছে নদ-নদীসমূহের পানি

শনিবার, সেপ্টেম্বর ২৮, ২০১৯,১১:১৪ পূর্বাহ্ণ
0
24

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

বৃদ্ধি পাচ্ছে গঙ্গা-পদ্মা নদ-নদীসমূহের পানি, যা অব্যাহত থাকতে পারে আগামী ২৪ ঘণ্টা।

আজ নদ-নদীর পরিস্থিতি সম্পর্কে বন্যা পূর্বাভাস ও সতর্কীরণ কেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সমতল হ্রাস পাচ্ছে ব্রহ্মপুত্র-যমুনা ও উত্তর-পূর্বাঞ্চলীয় নদ-নদীসমূহের পানি , যা অব্যাহত থাকতে পারে আগামী ২৪ ঘণ্টা।

সতর্কীকরণ কেন্দ্রের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের বিভিন্ন নদ-নদীর ৯৩টি পানি সমতল স্টেশনের পর্যবেক্ষণ অনুযায়ী পানি হ্রাস পেয়েছে ৪১টি পয়েন্টের ও সমতল বৃদ্ধি পেয়েছে ৪৮ টির। শনিবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৯৩টি পানি সমতল স্টেশনের পর্যবেক্ষণ অনুযায়ী বিপদ সীমার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে সব কয়টি প্রধান নদ-নদীর পানি। এছাড়া অপরিবর্তিত রয়েছে ৪টি পয়েন্টে পানি সমতল।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে