মোহাম্মদপুরে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা

মঙ্গলবার, জুলাই ২, ২০১৯,১১:৩৯ পূর্বাহ্ণ
0
37

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

শারমীন আক্তার (১৯) নামে এক গৃহবধূকে তার স্বামী কুপিয়ে হত্যা করেছেন রাজধানীর মোহাম্মদপুরে । মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় তার স্বামী অটোরিকশাচালক খোকন সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।

গুরুতর আহত অবস্থায় শারমীন আক্তারকে  শেরে-বাংলা নগরের জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের ( পঙ্গু হাসপাতাল) নেওয়া হলে সেখানে  মৃত্যু হয় তার।

এ তথ্য নিশ্চিত করে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গণেশ গোপাল বিশ্বাস জানান, ঘটনার পর থেকে ঘাতক খোকন পলাতক রয়েছেন। তাকে আটক করতে অভিযান অব্যাহত রয়েছে। সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য । 

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে