বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে হুমকি পাওয়া ব্যাক্তিদের জন্য: স্বরাষ্ট্রমন্ত্রী

রবিবার, মে ৫, ২০১৯,১০:১৮ পূর্বাহ্ণ
0
46

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

সন্ত্রাসী গোষ্ঠীগুলোর কাছে থেকে যেসব বাংলাদেশি নাগরিক হত্যার হুমকি পেয়েছেন, তাঁদের জন্য বিশেষ নিরাপত্তাব্যবস্থা থাকবে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল  । আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থা কাজ করছে হুমকির ঝুঁকি মোকাবিলায় ।

আজ  দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

হত্যার হুমকি পাওয়ায় নিরাপত্তা চেয়ে অধ্যাপক মুনতাসীর মামুন আজ বেলা সোয়া একটার দিকে ধানমন্ডি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ জানান, দুপুরে মুনতাসীর মামুনের একজন অফিস সহাকরী এসে জিডি করেন সন্ত্রাসী গোষ্ঠীর হুমকির পরিপ্রেক্ষিতে ।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে জঙ্গিবাদের পেছনে স্থানীয় ও আন্তর্জাতিক মহলের ষড়যন্ত্র ছিল, এখনো আছে। তাদের দমন করা গেলেও মূল উৎপাটন করা সম্ভব হয়নি। তারাই মাঝেমধ্যে হুমকি-ধমকির মাধ্যমে আত্মপ্রকাশ করে। কিন্তু তাদের হুমকিতে বাংলাদেশের মানুষ কখনোই ভয় পায় না। কারণ, এ দেশের মানুষ সংগ্রাম করেই আজকের অবস্থানে এসেছে।

আল-কায়েদাসমর্থিত বাংলা সাময়িকী লোন উলফের মার্চ সংখ্যায় বাংলাদেশের তিন বিশিষ্ট নাগরিককে হত্যার হুমকি দেওয়া হয়। গতকাল শনিবার বিভিন্ন গণমাধ্যমে এ-সংক্রান্ত খবর আসে।

হুমকি পাওয়া তিন নাগরিকের মধ্যে রয়েছেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির ও ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসীর মামুন। হুমকি পাওয়া অপরজন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের এক উপদেষ্টা।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে