প্রথম বারের মতো সারাদেশে পালিত হচ্ছে ‘জাতীয় বীমা দিবস’

রবিবার, মার্চ ১, ২০২০,৭:১২ পূর্বাহ্ণ
0
74

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

রোববার (১ মার্চ) জাতীয় বীমা দিবস। প্রথম বারের মতো সারাদেশে এ দিবস উদযাপন করা হবে। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআর) বীমা দিবস উপলক্ষে সব প্রস্তুতি সম্পন্ন করেছে। এদিকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) সকাল ১০টায় দিবসটির শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বীমা শিল্পের উন্নয়ন ও বীমার গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছর র‌্যালি, বিমা মেলা, আলোচনা সভা এবং অন্য কর্মসূচির মাধ্যমে এ দিবসটি পালন করা হবে। এরই অংশ হিসেবে ঢাকায় শনিবার (২৯ ফেব্রুয়ারি) সকাল ৯টায় জাতীয় বীমা দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি মানিক মিয়া এভিনিউর বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের সামনে থেকে শুরু হয়ে জাতীয় সংসদ ভবনের প্রধান গেটে গিয়ে শেষ হয়।

র‌্যালিতে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান, বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের নেতারা, বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের নেতারা, সব করপোরেশন/লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক/মুখ্য নির্বাহী কর্মকর্তারা এবং বীমা পেশায় নিয়োজিত কর্মকর্তারা অংশ নেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১ মার্চ ১৯৬০ সালে তৎকালীন আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে যোগদান করেছিলেন। এ দিনটিকে স্মরণ করে গত ১৫ জানুয়ারি অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ সভায় সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ১ মার্চ জাতীয় বীমা দিবস হিসেবে ঘোষণা করা হয়।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে