[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন বাস্কেটবল কিংবদন্তি কোবে ব্রায়ান্ট নিহত হয়েছেন। এতে ব্রায়ান্টের মেয়ে জিয়ানারও মৃত্যু হয়েছে। জানা গেছে, এই হেলিকপ্টার দুর্ঘটনায় মোট নয়জনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনা ঘটেছে ক্যালিফোর্নিয়ার ক্যালবাসাস শহরে।
জানা গেছে, ব্রায়ান্ট (৪১) একটি বেসরকারী হেলিকপ্টারে ভ্রমণ করছিলেন। হেলিকপ্টারটি নীচে নামার সময় তা আগুনে ফেটে যায়। এলএ কাউন্টি শেরিফ বলেছেন, এ দুর্ঘটনায় কেউ বেঁচে নেই।
পাঁচবারের এনবিএ চ্যাম্পিয়ন ব্রায়ান্টকে বাস্কেটবল খেলার ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসাবে বিবেচনা করা হয়। ব্রায়ান্টের আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অনেকেই। কোবে ব্রায়ান্ট সবার নজরে আসেন মাত্র ১৮ বছর বয়সেই। লস এঞ্জেলেস লেকার্সের হয়ে ২০ বছর খেলেছেন তিনি। এর মধ্যে ১৮ বছরই অল-স্টার টিমে খেলে পাঁচবার এনবিএ চ্যাম্পিয়নশিপ জিতেছেন। ব্রায়ান্টের এই অকাল প্রয়াণে ক্রীড়াজগতে শোকের ছায়া নেমে এসেছে।
সূত্র : বিবিসি, মিরর































