বঙ্গবন্ধুর খুনি মাজেদের ফাঁসি কার্যকর

রবিবার, এপ্রিল ১২, ২০২০,৭:০৭ পূর্বাহ্ণ
0
35

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সঙ্গে সরাসরি জড়িত ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদের ফাঁসি কার্যকর করা হয়েছে।

কেরাণীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে আজ রাত ১২টা ১ মিনিটে তার ফাঁসি কার্যকর করা হয়। ফাঁসি কার্যকরের সময় সিভিল সার্জন, পুলিশ ও কারা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কারা সূত্র জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় মাজেদের ফাঁসি কার্যকরের জন্য সময় নির্ধারণ করে বিকালে আদেশ দেয়। এর পর জল্লাদ শাজাহানের নেতৃত্বে ১০ জন জল্লাদ ফাঁসি কার্যকরে ভূমিকা রাখে। কারা কর্তৃপক্ষ আব্দুল মাজেদের ওজন পরিমাণ ইট বস্তায় ভরে রশি দিয়ে মহড়া দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশ পাওয়ার পর। 

এর আগে শুক্রবার সন্ধ্যায় স্বজনদের সঙ্গে আব্দুল মাজেদকে শেষ সাক্ষাত করানো হয়। ঢাকা কেন্দ্রীয় কারাগারে মাজেদের স্ত্রী সালেহা বেগম, শ্যালক ও চাচা শ্বশুরসহ পরিবারের পাঁচজন সদস্য দেখা করেন। তাদেরকে কারা কর্তৃপক্ষ ডেকে আনেন। 

কেরাণীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে নতুন ফাঁসির মঞ্চে ফাঁসি কার্যকর শুরু হলো মাজেদের ফাঁসির মধ্য দিয়ে। 

ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদ ২৩ বছর ধরে কলকাতায় আত্মগোপনে ছিলেন। করোনা পরিস্থিতে সম্প্রতি তিনি ঢাকায় আসেন। এরপর গত সোমবার দিবাগত রাত ৩টার পর রাজধানীর মিরপুর এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরদিন মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হয়। 

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে