[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সভা গতকাল শেষ হয়েছে। কমরেড রাশেদ খান মেননের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধগতি, আরেকবার বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রস্তাবে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।
সভার প্রস্তাবে বলা হয়, বাজার ব্যবস্থার নিয়ন্ত্রণ এখন অসাধু ব্যবসায়ী সি-িকেটের হাতে। এরা তাদের ইচ্ছে মাফিক পণ্যের দাম বাড়িয়ে সাধারণ ভোক্তাদের গাটের পয়সা কেড়ে মুনাফার পাহাড় গড়ছে। বাজারে সরকারের নিবিড় মনিটরিং না থাকলে এবং এ সকল অসাধু ব্যবসায়ী সি-িকেটের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে জনজীবনে সংকট বাড়বে। পার্টি উদ্যোগে জেলায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আন্দোলন অব্যাহত রাখা এবং জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদানের কর্মসূচি নেয়া হয়েছে। কৃষক-খেতমজুরদের উদ্যোগে খোদ কৃষকের কাছ থেকে ধান ক্রয়ের সুনির্দিষ্ট প্রস্তাব নিয়ে জেলা প্রশাসকের নিকট ডেপুটেশন (ধরনা) দেয়া হবে।
পার্টির পলিটব্যুরো নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য উর্ধগতিরোধ, দেশে ক্রমবর্ধমান বৈষম্য ও অর্থনৈতিক লুটপাট বন্ধ করা, নারী ও শিশু ধর্ষণ ও সহিংসতা প্রতিরোধ, মাদকাশক্তি নিরোধ এবং সন্ত্রাস, সাম্প্রদায়িকতা ও জঙ্গি প্রতিরোধসহ ওয়ার্কার্স পার্টির ২১ দফা কর্মসূচি নিয়ে ৬টি বিভাগীয় শহরে সমাবেশের কর্মসূচি নেয়া হয়েছে। ২৮ ডিসেম্বর খুলনা বিভাগের সমাবেশ যশোর সদরে, ১৩ জানুয়ারি বরিশাল শহরে, বরিশাল বিভাগ, ৩১ জানুয়ারি চট্টগ্রাম শহরে চট্টগ্রাম বিভাগ, ২৫ জানুয়ারি রংপুর, ৭ ফেব্রুয়ারি ২০২০, সিলেট ও ৮ ফেব্রুয়ারি রাজবাড়ী জেলায় ঢাকা বিভাগের একাংশের জনসভা হবে।
আগামী ১৭ জানুয়ারি কমরেড অমল সেন-এর ১৭তম মৃত্যুবার্ষিকী যশোরের বাকড়ীতে দু’দিনব্যাপী স্মরণমেলা ও আলোচনা সভা হবে। সভায় কমরেড ফ্রেডরিখ এঙ্গেলস-এর দ্বিশততম জন্মবার্ষিকী উদ্যাপনের সিদ্ধান্ত নেয়া হয়। সভায় বিভিন্ন স্থানে সিপিবির পদযাত্রা কর্মসূচিতে হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়ে বলা হয়, এ ধরনের হামলার ঘটনা গণতন্ত্রের জন্য নেতিবাচক এবং বাকস্বাধীনতা ও মৌলিক অধিকার পরিপন্থী। সভায় দশম কংগ্রেস বর্জনকারী যে সকল সদস্যের সদস্যপদ স্থগিত করা হয়েছিল, পার্টি শৃংখলাবিরোধী তৎপরতায় জড়িত হওয়ায় তাদের সদস্যপদ বাতিল করা হয়েছে।
পার্টির সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা সভায় সাংগঠনিক প্রস্তাব তুলে ধরেন। এতে আলোচনায় অংশ নেন পলিটব্যুরো সদস্য কমরেড আনিসুর রহমান মল্লিক, কমরেড ড. সুশান্ত দাস, কমরেড মাহমুদুল হাসান মানিক, কমরেড নুর আহমদ বকুল, কমরেড কামরূল আহসান, কমরেড হাজেরা সুলতানা, কমরেড আমিনুল ইসলাম গোলাপ, কমরেড এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ, কমরেড জ্যোতি শংকর ঝন্টু, কমরেড হাজী বশিরুল আলম, কমরেড নজরুল ইসলাম হক্কানী, কমরেড নজরুল হক নিলু।































