[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র, কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনীর ছোট বোন নিশাত সুলতানা আজ সকাল ১০ টায় দেওয়ানবাজারস্থ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি অ ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমার নামাজের জানাযা আজ সোমবার বাদে আছর কদম মোবারক জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। এদিকে চসিক প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনীর ছোট বোনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন। তিনি মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।





























