ফটোসাংবাদিকদের সাথে ক্যারাম খেললেন ইশরাক

মঙ্গলবার, জানুয়ারি ২৮, ২০২০,৫:২৩ পূর্বাহ্ণ
0
28

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ফটোসাংবাদিকদের সঙ্গে ক্যারাম খেলেছেন। গতকাল সোমবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনে ফটোসাংবাদিক অ্যাসোসিয়েশনে ফটোসাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করতে যান ইশরাক। এসময় ফটোসাংবাদিকরা ক্যারাম খেলছিলেন। তখন ইশরাকও অংশগ্রহণ করেন।
 

মতবিনিময়ের সময় আবেগাপ্লুত হয়ে পড়েন ইশরাক হোসেন। তিনি বলেন, এখানে আমার বাবা প্রয়াত মেয়র সাদেক হোসেনে খোকা অনেকবার এসেছেন। আমি এই প্রথম আসলাম; তবে এটি শেষ আসা নয়। বাংলাদেশ ফটোসাংবাদিক অ্যাসোসিয়েশনের সভাপতি গোলাম মোস্তফা ও সাধারণ সম্পাদক কাজল হাজরা বক্তব্য রাখেন।

এসময় আরো উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, যুগ্ম-মহাসচিব হাবিবউন নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, এমরান সালেহ প্রিন্স, বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার, শায়রুল কবির খানসহ বিভিন্ন ফটোসাংবাদিক নেতৃবৃন্দ।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে