নকিয়ার স্মার্টফোন ফোন আরো সস্তা হলো

বৃহস্পতিবার, জুলাই ১১, ২০১৯,৫:১৯ পূর্বাহ্ণ
0
78

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

নকিয়ার ফোন এক সময় সারাবিশ্বে জনপ্রিয় ছিল ।ফোনের সব মডেল বাজারে আসতেই শেষ হয়ে যেতো। তবে বর্তমানে বাজারে ঠিকে থাকতে নকিয়ার ফোন সস্তা দামে বিক্রি করছে । আর তারই ধারাবাহিকতায় এবার আরো সস্তা হলো নকেয়ার ছয় দশমিক এক মডেলের স্মার্টফোনটি। প্রায় সাড়ে আট হাজার টাকায় বাজারে এই ফোনটি পাওয়া যাচ্ছে ।

 ২০১৮ সালের এপ্রিল মাসে বাজারে এসেছিল । তিন জিবি র‌্যাম ও ৩২ জিবি স্টোরেজ আর চার জিবি র‌্যাম ৬৪ জিবি স্টোরেজে পাওয়া যায় এই ফোন । অ্যান্ড্রয়েড ওয়ান প্রোগ্রামের অধীনে এ ফোনে রয়েছে এফএইচডি-প্লাস ডিসপ্লে আর স্ন্যাপড্রাগন ছয়শ ৩০ চিপসেট।

নকেয়ার ছয় দশমিক এক মডেলের স্পেসিফিকেশন:

নকেয়ার ছয় দশমিক এক মডেলের ফোনে রয়েছে পাঁচ দশমিক পাঁচ ইঞ্চি এফএইচডি-প্লাস ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে স্ন্যাপড্রাগন ছয়শ ৩০ চিপসেট। চার জিবি পর্যন্ত র‌্যাম আর স্টোরেজ ৬৪ জিবি পর্যন্ত । ছবি তোলার জন্য এ ফোনে রয়েছে ১৬ মেগাপিক্সেল রিয়ার সেন্সর। সাথে থাকছে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। তিন হাজার এমএএইচের ব্যাটারি থাকছে । 

নকেয়ার ছয় দশমিক এক মডেলের দাম:

প্রায় সাড়ে আট হাজার টাকায় তিন জিবি র‌্যাম ও ৩২ জিবি স্টোরেজের ফোন পাওয়া যাচ্ছে । অন্যদিকে চার জিবি র‌্যাম এবং ৬৪ জিবি স্টোরেজে এই ফোন কিনতে পাওয়া যাবে প্রায় সাড়ে ১২ হাজার টাকায়। গত বছর লঞ্চের সময় এই ফোনের বেস ভেরিয়েন্টের দাম ছিল প্রায় ২১ হাজার টাকা।  এই ফোনটির এর আগেও দাম কমেছিল। 

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে