পার্টিতে মেসির ওপর হামলা চেষ্টা

মঙ্গলবার, জুলাই ৩০, ২০১৯,৭:০৯ পূর্বাহ্ণ
0
46

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

লিওনেল মেসি স্পেনের ইবিজা সৈকতে এক পার্টিত আক্রমণের শিকার হয়েছেন। রবিবার ভূমধসাগর-তীরের দ্বীপটিতে এক পার্টিতে স্বপরিবারে বার্সেলোনা তারকা অংশ নেন। পার্টি শেষে হলরুম ছেড়ে বের হয়ে আসার সময়েই বাধে বিপত্তি।জানা যায়, এক ব্যক্তি আক্রমণের চেষ্টা করেন মেসির ওপর। পরে নিরাপত্তাকর্মীদের হস্তক্ষেপে সেখান থেকে আর্জেন্টাইন অধিনায়ক অক্ষত অবস্থায় ফেরেন ।

তবে ঠিক কী কারণে মেসির ওপর আক্রমণের চেষ্টা করা হয়েছিল তা জানা যায়নি, ঘটনাটিতে মেসির কোনো প্রকারের সম্পৃক্ততা আছে কি না স্প্যানিশ গণমাধ্যম তা নিয়েও ধোঁয়াশায় আছে ।উল্লেখ্য, পার্টিতে মেসির সতীর্থ লুইস সুয়ারেজ, জর্দি আলবা ছাড়াও সাবেক সতীর্থ সেস্ক ফ্যাব্রেগাস স্বপরিবারে উপস্থিত ছিলেন। 

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে