এসএ গেমসে নেপালের বিপক্ষে লড়াইয়ের পুঁজি পেল বাংলাদেশ

শনিবার, ডিসেম্বর ৭, ২০১৯,৬:৩১ পূর্বাহ্ণ
0
46

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

এসএ গেমসে নেপালের বিপক্ষে শেষ পর্যন্ত লড়াইয়ের পুঁজি পেয়ে গেলো বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত এবং আফিফ হোসেন ধ্রুবর দায়িত্বশীল ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ১৫৫ রান।

কীর্তিপুরে এসএ গেমসের ক্রিকেট ইভেন্টের অষ্টম ম্যাচে টস জিতে বাংলাদেশকে আগে ব্যাট করতে পাঠায় নেপাল। আলোচিত অলরাউন্ডার পরশ খাড়কার নৈপুণ্যে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। ৭ রানেই ওপেনার নাঈম শেখকে ফেরান তিনি। এরপর সৌমকে নিয়ে প্রতিরোধ গড়েন শান্ত। কিন্তু মাত্র ৬ রানে সৌম্যর বিদায়ের পর আরো চাপে পড়ে টাইগাররা। মড়ার ওপর খাড়ার ঘা হয়ে আসে শূন্য রানে সাইফ হাসানের বিদায়। পরে আফিফকে নিয়ে শান্তর জুটি টাইগারদের লড়াইয়ের পুঁজি এনে দেয়। সাজঘরে ফেরার আগে ৬০ বলে ৭৫ রান করেন শান্ত। আর মাত্র ২৮ বলে ৫২ রানের কার্যকরী ইনিংস খেলেন আফিফ।

বল হাতে নেপালের পরশ খড়কা একাই তুলে নেন ৩ উইকেট।
স্কোর: বাংলাদেশ ১৫৫/৬ (২০) শান্ত ৭৫, আফিফ ৫২; পরশ ১৫/৩।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে