নাটোরে দুর্বৃত্তের আগুনে কার্টন কারখানা পুড়ে ছাই

শনিবার, জুলাই ২৭, ২০১৯,১০:৫২ পূর্বাহ্ণ
0
82

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

নাটোর জেলা শহরের চকবৈদনাথপুর এলাকায় দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই হয়ে গেছে একটি কার্টন কারখানা । কারখানার মালিকের দাবি এতে ৪০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ।শুক্রবার দিবাগত রাত ২টার দিকে চকবৈদ্যনাথ এলাকার মিজানুর রহমানের দ্বিতল বাড়ির নীচতলায় সামসু কার্টন হাউজ নামে কারখানায় আকস্মিক অগ্নিকাণ্ড ঘটে। এতে ৫ টি মেশিন, হার্ডবোর্র্ড, কার্টন সহ পুড়ে ছাই হয়ে যায় বিভিন্ন মালামাল । খবর পেয়ে আগুন নেভায় ফায়ার সার্ভিস ইউনিট । 

কারখানার কর্মচারী মহসিন আলী জানান, কারখানার আশে-পাশে পোড়া মবিল আনার পাত্র ও ছিলো পুরোনো কাপড় ছড়িয়ে-ছিটিয়ে।ধারণা করা হচ্ছে, শত্রুতা বশে কারখানায় আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে। ঘটনার সত্যতা স্বীকার করে পৌরসভার স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আরজু সেখ জানান, খবর পেয়ে পরিদর্শন করেছি ঘটনাস্থল । এমন শত্রুতার নিন্দা জানিয়ে তিনি ঘটনার সাথে জড়িত দোষীদের খুঁজে বের করতে হস্তক্ষেপ কামনা করেন পুলিশ প্রশাসনের ।  

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে