প্রকাশ হলো ৩৮তম বিসিএসের চূড়ান্ত ফল

মঙ্গলবার, জুন ৩০, ২০২০,১:৫৬ অপরাহ্ণ
0
27

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

আজ মঙ্গলবার সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৩৮তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে। এই বিসিএসে ২২০৪ জনকে নিয়োগের সুপারিশ করেছে পিএসসি। ফলাফল পিএসসির ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।

পিএসসি সূত্র জানায়, আজ বিকেলে বিশেষ সভা শেষে পিএসসি ৩৮তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করে।

২০১৭ সালে ২০ জুন ৩৮তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে কমিশন। শুরুতে ৩ লাখ ৪৬ হাজার ৪৪০ জন প্রার্থী আবেদন করলেও তাদের মধ্যে ২ লাখ ৮৮ হাজার ৮৯৯ জন প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেন। তাতে উত্তীর্ণদের মধ্যে ১৪ হাজার ৫৪৬ জন লিখিত পরীক্ষা দিয়েছিলেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৯ হাজার ৮৬২ জনকে মৌখিক পরীক্ষার জন্য মনোনীত করা হয়। তাদের মধ্য থেকে ২ হাজার ২০৪ জনকে পিএসসি এবার চূড়ান্তভাবে বাছাই করল।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে