অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে ইবি

সোমবার, এপ্রিল ১৩, ২০২০,১০:৩৮ পূর্বাহ্ণ
0
34

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

এম বি রিয়াদ, ইবি : পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ক্লাস-পরীক্ষা ও আবাসিক হল সমূহ বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ক্যাম্পাস খোলার বিষয়টি অন্তত তিন দিন পূর্বে বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষার্থীদের জানানো হবে।

সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ইতােমধ্যে করােনা ভাইরাসের সংক্রামণ বৃদ্ধি পাওয়ায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষা ও আবাসিক হলসমূহ বন্ধ থাকবে। ক্যাম্পাস খােলার বিষয়টি অন্তত তিন দিন পূর্বে বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষার্থীদের জানানো হবে।

তবে এসময় মেডিকেলসহ জরুরী সেবাসমূহ যথারীতি চালু থাকবে এবং নিরাপত্তা প্রহরীদের স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক দায়িত্ব পালন করতে হবে। এছাড়া করােনা পরিস্থিতি সংক্রান্ত যে কোন প্রয়োজনে ‘ইবি করোনা প্রতিরােধ সেল’ -এর সাথে যােগাযােগ করতে বলেন তিনি।
এসময় বন্ধ থাকাকালীন সময়ে শিক্ষার্থীদেরকে জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়া ও নিজ উদ্যোগে পাঠ্যক্রম, সামগ্রীক বিষয়ে অধ্যায়ন ও সীমিত পরিসরে হলে শিক্ষার্থীদের শরীর চর্চার পরামর্শ দেওয়া হয়।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে