দেশের রোগীদের বিদেশে যাওয়ার প্রবণতা অনেকাংশে হ্রাস পাবে: ডা. দেবী শেঠী

শনিবার, জুন ১৫, ২০১৯,১০:০০ পূর্বাহ্ণ
0
54

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

খ্যাতিমান হৃদরোগ বিশেষজ্ঞ ডা. দেবী প্রসাদ শেঠী বলেন বাংলাদেশে এই প্রথম আন্তর্জাতিকমানের পরিকল্পিত স্বাস্থ্যসেবা চালু হয়েছে বলে মন্তব্য করেছেন ।

শনিবার সকালে নগরের পাহাড়তলী চক্ষু হাসপাতালের পাশে প্রায় ৯০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ইম্পেরিয়াল হাসপাতালের উদ্বোধনকালে আয়োজিত সুধী সমাবেশে  এ মন্তব্য করেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে ভারতের ব্যাঙ্গালুরুর নারায়ণা ইনস্টিটিউট অব কার্ডিয়াক সায়েন্সের প্রতিষ্ঠাতা ডা. দেবী শেঠী বলেন, এই হাসপাতাল প্রতিষ্ঠার ফলে দেশের রোগীদের বিদেশে যাওয়ার প্রবণতা অনেকাংশে হ্রাস পাবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইম্পেরিয়াল হাসপাতালের বোর্ড চেয়ারম্যান অধ্যাপক ডা. রবিউল হোসেন। তিনি বলেন, এ হাসপাতালে এক ছাদের নিচে সব ধরণের চিকিৎসাসেবা মিলবে। হৃদরোগ বিভাগের চিকিৎসা ভারতের নারায়ণা হেলথ ও ইম্পেরিয়াল হাসপাতাল কর্তৃপক্ষের যৌথ তত্ত্বাবধানে পরিচালিত হবে। ইম্পেরিয়াল-নারায়ণা কার্ডিয়াক বিভাগ এ বিভাগের নামকরণ করা হয়েছে ।

সাবেক মন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন তাঁর বক্তব্যে এদেশের জনগণ ও রোগীদের পক্ষ থেকে ডা. দেবী শেঠীকে ইম্পেরিয়াল হাসপাতালের সঙ্গে যুক্ত হওয়ায় ধন্যবাদ জানান।

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, সাত একর জমির ওপর ৫টি ভবন নিয়ে ৬ লাখ ৬০ হাজার বর্গফুট জায়গায় এ দৃষ্টিনন্দন হাসপাতাল প্রতিষ্ঠিত হয়েছে। চিকিৎসাসেবায় কর্তৃপক্ষ যুগান্তকারী ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করি।

অনুষ্ঠানের সভাপতি এম এ মালেক বলেন,  এখানে সর্বোচ্চ সেবা দিতে চাই আমরা। শুধু মুনাফা অর্জন নয়, চট্টগ্রাম সহ দেশের স্বাস্থ্যখাতের অভাব ঘুচাতেই এই উদ্যোগ।

ডা. দেবী শেঠী হাসপাতাল পরিদর্শন করে অবকাঠামো, আধুনিক যন্ত্রপাতি দেখে সন্তোষ প্রকাশ করেন  ।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে