ঠাকুরগাঁওয়ে দুই বোনকে গণধর্ষণের ঘটনায় মহিলা পরিষদের ক্ষোভ প্রকাশ

বৃহস্পতিবার, মে ১৪, ২০২০,৩:৩৮ অপরাহ্ণ
0
47

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

বাংলাদেশ মহিলা পরিষদ এক বিবৃতিতে ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলায় দুই বোনকে গণধর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন।

বিবৃতিতে তারা বলেন, গত ১৩.০৫.২০২০ ইং তারিখ বিভিন্ন দৈনিক সংবাদ মাধ্যমে জানা যায় যে, গত ১১ মে ২০২০ তারিখ সোমবার  ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলায় দুই বোনকে গণধর্ষণের ঘটনা ঘটেছে। কৌশলে দুই বোনকে একটি বাড়িতে নিয়ে  জহিরুল, রুবেল, উপেন দেব, ফয়জুল আকতার, মিলন, আশরাফুল ইসলাম দুইবোনকে হাত-পা ও মুখ বেঁধে জোরপূর্বক ধর্ষণ করে। দুই বোনের শারীরিক অবস্থা খারাপ হলে তাদের ভয়ভীতি দেখিয়ে তারা তাদেরকে বাড়ির পাশে একটি ভুট্টা ক্ষেতে ফেলে রেখে পালিয়ে যায়। পরদিন স্থানীয়রা দেখে পরিবারকে খবর দিলে তাদের উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্বজনরা।

বিবৃতিতে তারা আরো বলেন,বাংলাদেশ মহিলা পরিষদ দুই বোনকে গণধর্ষণেরএ ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করছে। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে ঘটনার সাথে  জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি, ঘটনার শিকার তরুনীদের সুচিকিৎসা, তাদের ও তাদের পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিতকরণের দাবি জানাচ্ছে। একইসাথে এ ধরণের ঘটনা প্রতিরোধে সরকার, প্রশাসনের বিশেষ দৃষ্টি আকর্ষণ করছে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে