[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
ওপার বাংলার জনপ্রিয় গীতিকার, সুরকার ও শিল্পী অনুপম রায় নিউ ইয়র্কে একটি কনসার্টে অংশ নিতে গিয়েছিলেন। বাংলাদেশের মডেল-অভিনেত্রী ইপ্সিতা শবনম শ্রাবন্তী ও রিচি সোলায়মান সেখানে উপস্থিত ছিলেন। কনসার্ট শেষে প্রিয় এই শিল্পীর সঙ্গে ছবি তোলেন শ্রাবন্তী ও রিচি। পরে ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন শ্রাবন্তী।































