[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
ঠাকুরগাঁওয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত হয়েছেন এক বাংলাদেশি। এ ঘটনা ঘটে রোববার (২৯ সেপ্টেম্বর) ভোরে বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝাড়ি সীমান্ত এলাকায়।
স্থানীয়রা জানান, দুলাল নামের ওই বাংলাদেশি ভোরে ভারতে প্রবেশের চেষ্টা করে বেউরঝাড়ি সীমান্ত দিয়ে। এ সময় ভারতের ১৭১ বড়বিল্লাহ ক্যাম্পের সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় গুলিবিদ্ধ হয়ে কোনো রকমে বাংলাদেশে ফিরে আসে দুলাল।
গুরুতর অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।





























