সিরাজগঞ্জে চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

বৃহস্পতিবার, জুলাই ১৮, ২০১৯,৪:৪৩ পূর্বাহ্ণ
0
30

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

সিরাজগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট পালন করছে সিরাজগঞ্জ পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। ঢাকা রুটে সিরাজগঞ্জের বাস চলাচলে বাধা ও মহাখালী বাস টার্মিনাল মালিক সমিতির বিরুদ্ধে নানা অভিযোগে আজ বৃহম্পতিবার (১৮ জুলাই) সকালে শুরু হয় এ ধর্মঘট ।

জেলার সব ধরনের পরিবহন ধর্মঘটের আওতাভুক্ত বলে পরিষদের নেতৃবৃন্দ জানিয়েছেন ।

মিনিবাস ও কোচ মালিক সমিতির সভাপতি জিন্নাহ আলমাজি জানান, সিরাজগঞ্জ জেলা বাস, মহাখালী বাস টার্মিনাল মালিক সমিতির সঙ্গে সৃষ্ট দ্বন্দ্বের নিরসনের জন্য তিন দিনের সময় দিয়েছিলাম আমরা । নির্ধারিত সময়ের মধ্যে মানা হয়নি আমাদের দাবিগুলো ।

তিনি বলেন, ঢাকার বাসস্ট্যান্ডগুলোতে বন্ধ করা সিরাজগঞ্জের সব কাউন্টার  এবং চন্দ্রা মোড় থেকে বাস ফিরিয়ে দেয়া ও শ্রমিকদের সঙ্গে  আচরণ করা হয় অসৌজন্যমূলক। এ ছাড়া মহাখালী মালিক সমিতির বিভিন্ন অসাংগঠনিক কর্মকাণ্ডের প্রতিবাদে বৃহস্পতিবার থেকে ধর্মঘট করা হয় অনির্দিষ্টকালের । ধর্মঘট চলাকালে আমরা বাস, ট্রাক, সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশা রাস্তায় বের করবো না। দাবি মানা না হলে আরও কঠোর আন্দোলনে যাবে সিরাজগঞ্জ মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

সিরাজগঞ্জ-ঢাকা রুটে সিরাজগঞ্জ জেলা বাস-মিনিবাস ও কোচ মালিক সমিতির সঙ্গে আলোচনা ছাড়াই সেবা লাইনের বেশ কয়েকটি বাস ঢুকিয়ে দেয় মহাখালী বাস টার্মিনাল মালিক সমিতি। এনিয়ে দুই সমিতির মধ্যে চলে আসছিল দ্বন্দ্ব । এরই জের ধরে গত ১৩ জুলাই থেকে সিরাজগঞ্জ-ঢাকা রুটে চলাচল বন্ধ রয়েছে বাস ।

এর আগে গত সোমবার দুপুরে সিরাজগঞ্জ বাস মিনিবাস ও কোচ মালিক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, সিরাজগঞ্জ থেকে ঢাকায় বাস চলাচল করতে না দিলে আগামী ১৮ জুলাই থেকে সিরাজগঞ্জে অনির্দিষ্টকালের জন্য পরিবহন পালন করা হবে ধর্মঘট ।

ওই সংবাদ সম্মেলনে সিরাজগঞ্জ বাস মিনিবাস ও কোচ মালিক সমিতির সভাপতি জিন্নাহ আলমাজি বলেছিলেন, ঢাকার মহাখালী ও গাবতলীর বাস মালিক সমিতির নেতারা সিরাজগঞ্জে একটি কাউন্টার খোলার দাবি করছে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে  আলোচনা হয় একাধিকবার। আলোচনায় সমাধান না হওয়ায় ঢাকার মালিক সমিতি নেতারা সিরাজগঞ্জের বাসগুলো ঢাকায় প্রবেশে বাধা দেন । শেষপর্যন্ত ধর্মঘটের সিদ্ধান্ত হয় বলে পরিবহন নেতৃবৃন্দ জানিয়েছেন । 

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে