[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
রাজধানীর খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি পূর্ব) অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে তিনজনকে । পুলিশের দাবি, তারা ভাড়াটে খুনি। তাদের পেশা মোটা অঙ্কের টাকার বিনিময়ে হত্যা করা।
শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০টায় রাজাধানীর খিলগাঁও থানাধীন সিপাহীবাগ এলাকা থেকে গ্রেফতার করা হয় তাদের।
তারা হলেন খান মো. ফয়সাল, জিয়াউল আবেদীন ওরফে জুয়েল ও জাহেদ আল আবেদীন ওরফে রুবেল। এ সময় তাদের কাছ থেকে একটি একে ২২ রাইফেল, চারটি বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভলবার ও জব্দ করা হয় ৪৭ রাউন্ড গুলি ।
শনিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপির যুগ্ম কমিশনার (ডিবি) মো. মাহবুব আলম বলেন, রাজধানীর বিভিন্ন এলাকায় অপরাধ সংঘটনের জন্য তারা কাজ করতো ভাড়াটে সন্ত্রাসী হিসেবে । এছাড়া চাঁদাবাজি ও ছিনতাই চক্র নিয়ন্ত্রণ করতো তারা। তবে ইতাদের প্রধান কাজ হত্যা।





























