জুরাইনে ট্রেনের ধাক্কায় লেবার নিহত

সোমবার, জানুয়ারি ৬, ২০২০,৪:৫৫ পূর্বাহ্ণ
0
24
ফাইল ছবি

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

রাজধানীর জুরাইন রেলগেট এলাকায় ইদ্রিস আলী (৬০) নামে এক ব্যক্তি ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন। এ দুর্ঘটনাটি ঘটে গতকাল রবিবার সকাল সাড়ে ১০টার দিকে। পরে ঘটনাস্থল থেকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশ সূত্র জানায়, নিহত ইদ্রিস আলীর গ্রামের বাড়ি সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রিউলা। তিনি কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় মাল উঠানো-নামানোর কাজ (লেবার) করতেন।

প্রত্যক্ষদর্শী আনোয়ার বলেন, ‘জুরাইন রেলগেট এলাকায় নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা একটি ট্রেন তাঁকে (ইদ্রিস) ধাক্কা দেয়। পরে আমরা উদ্ধার করে পাশের একটা হাসপাতালে নিয়ে যাই। সেখানে না রাখলে পরে ঢাকা মেডিক্যালে নিয়ে যাই।’

এ সম্পর্কে জিআরপি থানার ওসি রকিব উল হক বলেন, ‘ঘটনার পর নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যাচ্ছিল না। পরে জানা যায় তিনি লেবারের কাজ করতেন। নিহতের লাশ ময়নাতদন্ত শেষে তাঁর পরিবার নিয়ে গেছে।’

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে