[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস থেকে নামার পর এক শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় শিক্ষার্থীরা আজ সোমবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছেন। এ ঘটনা ঘটে গতকাল রবিবার সন্ধ্যায় রাজধানীর কুর্মিটোলা এলাকায়। ওই ছাত্রী বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজে হাসপাতালের (ঢামেক) ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন বলে জানা গেছে।
ধষর্ণের ঘটনায় তার বিশ্ববিদ্যালয়ের সহপাঠীরা সকাল ১১ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন রাজু ভাষ্কর্যের পাদদেশে প্রতিবাদ সমাবেশ করবে। প্রতিবাদ সমাবেশের জন্য যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ইভেন্ট খোলা হয়েছে সামাজিক। যাতে এখন পর্যন্ত প্রায় দুই হাজার ব্যক্তি প্রতিবাদ সমাবেশটিতে যোগ দেবেন বলে আশাব্যক্ত করেছেন, যাদের মধ্যে ছয় শতাধিক বিষয়টি নিশ্চিত করেছেন।
আরো পড়ুন: বাস থেকে নামতেই ঢাবি শিক্ষার্থীকে তুলে নিয়ে ধর্ষণ
ধর্ষণের শিকার ওই শিক্ষার্থীর দেহে নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে বলে জানা গেছে। ধর্ষণের শিকার হওয়া ওই তরুণী ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
সহপাঠীদের কাছ থেকে জানা যায়, সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে শেওড়া যাওয়ার উদ্দেশে ঢাবির বাসে ওঠেন ওই শিক্ষার্থী। সন্ধ্যা ৭টার দিকে কুর্মিটোলায় বাস থেকে নামার পর অজ্ঞাত ব্যক্তি তার মুখ চেপে তাকে পার্শ্ববর্তী একটি স্থানে নিয়ে যায়। সেখানে তাকে অজ্ঞান করে ধর্ষণ ও শারীরিক নির্যাতন করা হয়। পরে তার ১০টার দিকে জ্ঞান ফিরলে তিনি নিজেকে নির্জন স্থানে অবিষ্কার করেন। পরে সেখান থেকে সিএনজি যোগে নিজ গন্তব্যে পৌঁছালে তাকে রাত ১২টার দিকে ঢামেক হাসপাতালের ওয়ান স্টপ সার্ভিস সেন্টারে ভর্তি করা হয়।

























