চলন্ত গাড়িতে কলেজছাত্রীকে ধর্ষণ

বুধবার, নভেম্বর ৬, ২০১৯,৯:২৭ পূর্বাহ্ণ
0
21

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

ভারতের রাজস্থানের দৌসায় এক কলেজছাত্রীকে জোর করে গাড়িতে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করল দুর্বৃত্তরা। শুক্রবার সকালে এই ঘটনা ঘটে ভারতের রাজস্থানে। চলন্ত গাড়ির ভেতরে তার চোখ বেঁধে পাঁচ ঘণ্টা ধরে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।

ভারতের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, দ্বিতীয় বর্ষের ওই কলেজছাত্রী শুক্রবার সকাল বেলা পড়তে কোচিং সেন্টারে যাচ্ছিলেন। বাড়ি থেকে বের হয়ে কিছুদূর যাওয়ার পরেই জোর করে তাকে চলন্ত গাড়িতে তুলে নেয় কিছু দুর্বৃত্ত। এরপর গাড়ির মধ্যেই চলে পাশবিক অত্যাচার। চলন্ত গাড়িতেই চোখ বাঁধা অবস্থায় লাগাতার গণধর্ষণের শিকার হয় ১৯ বছরের ওই তরুণী। এরপর সকাল ১০টার দিকে লালসোত এলাকায় তাকে ফেলে পালায় অভিযুক্তরা। এ বিষয়ে মুখ খুললে বা কাউকে জানালে তাকে খুন করে ফেলা হবে বলে হুমকিও দেয় দুর্বৃত্তরা।

এই ঘটনার পর থানায় অভিযোগ দায়ের করে ওই তরুণী। তিনি ধর্ষণে অভিযুক্ত তিন জনের মধ্যে দুই জনকে চিনতে পারেন। অন্যজনকে এখনো চিহ্নিত করা হয়নি। তবে চার দিন হয়ে গেলেও ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে তদন্ত করছে পুলিশ।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে