মনোজ মুকুন্দ হচ্ছেন ভারতের নতুন সেনাপ্রধান

মঙ্গলবার, ডিসেম্বর ১৭, ২০১৯,৮:০৩ পূর্বাহ্ণ
0
30

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

লেফটেন্যান্ট জেনারেল মনোজ মুকুন্দ নরভানে ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন। তিনি বর্তমানে সহকারী সেনাপ্রধানের দায়িত্বে রয়েছেন। বর্তমান সেনাপ্রধান বিপিন রাওয়ত ৩১ ডিসেম্বর অবসর নিতে চলেছেন। তাঁর পরবর্তী হিসেবে মনোজ মুকুন্দকে সেনাপ্রধান পদে বসাতে চলেছে মোদি সরকার।

জানা গেছে, ভারতীয় সেনা নর্দান আর্মির দায়িত্বে রয়েছেন মনোজ মুকুন্দ নরভানে। এই মুহুর্তে সবচেয়ে অভিজ্ঞতা সম্পন্ন সেনা কর্মকর্তাদের মধ্যে একজন তিনি। তিনি প্রায় চার দশক ধরে ভারতীয় সেনাবাহিনীতে রয়েছেন। কাশ্মীর এবং উত্তর পূর্বে অনুপ্রবেশ নিয়ন্ত্রণের দায়িত্ব সামলেছেন অত্যন্ত দক্ষতার সঙ্গে। অপারেশন পবনের সময় শ্রীলঙ্কায় গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন তিনি। শ্রীলঙ্কায় শান্তি স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন মনোজ মুকুন্দ নরভানে। মায়ানমারে তিন বছর ভারতের হয়ে বিশেষ দায়িত্ব পালন করেছেন তিনি।

সেনা মেডেল, বিশিষ্ট সেবা মেডেল, অতি বিশিষ্ট সেবা মেডেলের মত বীরত্বের সম্মানে ভারত সরকার পুরস্কৃত করেছে তাঁকে। পরম বিশিষ্ট সেবা মেডেলেও সম্মানিত করা হয়েছে মজেনারেল মনোজ মুকুন্দ নরভানেকে।

সূত্র : ডেইলি হান্ট 

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে