গ্রীসের এথেন্সে রন্ধন শিল্পের মৌলিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২০,১০:২৯ পূর্বাহ্ণ
0
37

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

বাংলাদেশ দূতাবাস, এথেন্স এর উদ্যোগে গ্রীসের এথেন্সে প্রবাসী বাংলাদেশিদের জন্য প্রথমবারের মতো রন্ধন শিল্পের ওপর মৌলিক প্রশিক্ষণ কোর্সের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।

দূতাবাসের সার্বিক তত্ত্বাবধান ও গ্রীসের একটি স্বনামধন্য এবং শীর্ষস্থানীয় প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান IEK Delta-এর মাধ্যমে গতকাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রশিক্ষণ কোর্সটির উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীনও অংশগ্রহণ করেন। এ ছাড়াও, গ্রীসে নব নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদ উপস্থিত ছিলেন। এই প্রশিক্ষণকে ঘিরে প্রবাসী বাংলাদেশি জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। 

          প্রশিক্ষণ কোর্সটির উদ্বোধন করে মন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ‘সোনার বাংলা’ বিনির্মানে প্রবাসীদের সার্বিক কল্যাণ নিশ্চিতকরণে তাঁর মন্ত্রণালয়ের প্রত্যয় ব্যক্ত করেন। তিনি শুধু রন্ধন শিল্পে নয় পর্যটন শিল্পের বিভিন্ন শাখায় এবং রন্ধন শিল্পে নিবিড় ও সামগ্রীক প্রশিক্ষণ প্রদানের উদ্যোগ গ্রহণের বিষয়ে নির্দেশনা প্রদান করেন। 

          প্রবাসী কল্যাণ মন্ত্রী প্রশিক্ষণ কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ এবং তত্বাবধানের ওপর গুরুত্বারোপ করেন। তিনি IEK Delta-কে তার সহযোগীতার জন্য এবং বাংলাদেশ দূতাবাসকে প্রথমবারের মতো প্রবাসে এই ধরনের উদ্যোগ গ্রহণের জন্য ধন্যবাদ জানান।

          উল্লেখ্য, গ্রীস প্রবাসী ১৫ জন বাংলাদেশী তরুণ-তরুণী এই রন্ধন শিল্পের উপর মৌলিক প্রশিক্ষণ কোর্সের প্রথম ব্যাচে অংশগ্রহণ করেন।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে