জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২০,৮:৩৩ অপরাহ্ণ
0
16

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

  রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ জাতীয় মৎস্য সপ্তাহের অংশ হিসেবে গতকাল বঙ্গভবনে সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

          রাষ্ট্রপতি বলেন, মৎস্যখাত দেশের আমিষের চাহিদা পূরণের পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জনে উজ্জ্বল সম্ভাবনাময় একটি খাত। এছাড়া কর্মসংস্থান সৃষ্টিতেও এখাতের সম্প্রসারণ খুবই গুরুত্বপূর্ণ। তিনি মাছের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ সংরক্ষণে সরকারি-বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানান। রাষ্ট্রপতি এ সময় রুই, কাতলা, পাবদা, গুলশা, মহাশোল-সহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন। 

          রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এস এম শামিম উজ জামান, রাষ্ট্রপতির প্রেস সচিব                     

মোঃ জয়নাল আবেদীন, সচিব (সংযুক্ত) মোঃ ওয়াহিদুল ইসলাম খান, মৎস্য ও প্রাণিসম্পদ সচিব রওনক মাহমুদ-সহ বঙ্গভবনের সামরিক ও বেসামরিক কর্মকতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে