[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টায় দ্বিতীয় জাতীয় কমিউনিটি বেইজড স্কাউট ক্যাম্প উদ্বোধন করেছেন কক্সবাজারের টেকনাফ সাবরাং ট্যুরিজম পার্কে দেশি-বিদেশি স্কাউট নিয়ে। স্কাউটদের উদ্দেশে মন্ত্রী বলেন, স্কাউটিং হচ্ছে সোনার মানুষ গড়ার কারিগর, যারা এই স্কাউটিংয়ের সঙ্গে রয়েছে তারাই সোনার মানুষ হিসেবে গড়ে উঠে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন কক্সবাজার জেলা প্রশাসক মো. কামাল হোসেন বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার ও দুদকের কমিশনার (অনুসন্ধান) ড. মো. মোজাম্মেল হক খানের সভাপতিত্বে। দ্বিতীয় জাতীয় কমিউনিটি বেইজড স্কাউট ক্যাম্পের সমন্বয়ক জাতীয় স্কাউট কমিশনার নাজমুল হক নাজু অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন।


























