কালীগঞ্জে একই পরিবারের ১৩ সদস্য হোম কোয়ারেন্টাইনে

শনিবার, মার্চ ১৪, ২০২০,৭:২৪ পূর্বাহ্ণ
0
23

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ফয়লা গ্রামে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে একই পরিবারের ১৩ সদস্যকে। তাদের প্রত্যেককে ১৪ দিন বাড়িতে একা একা বাস করার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য বিভাগ।

জানা গেছে, কিছুদিন আগে আমেরিকা প্রবাসী ভাইয়ের মেয়ে গোবিন্দ বিশ্বাসের বাড়িতে বেড়াতে আসে। সে মাত্র একদিন ওই বাড়িতে অবস্থান করে খুলনায় ফিরে যান। এরপর ঝিনাইদহ স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ওই বাড়ির ১৩ সদস্যকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেয়া হয়।

কোয়ারেন্টাইনে থাকা ফয়লা গ্রামের গোবিন্দ বিশ্বাসের স্ত্রী মিতা বিশ্বাস জানান, আমেরিকা থেকে আমার ভাইয়ের মেয়ে বাড়িতে বেড়াতে আসে। একদিন থেকে সে চলে যায়। এরপর বাড়িতে কিছু ডাক্তার এসে আমাদের ১৪ দিন বাড়ির মধ্যে থাকার নির্দেশনা দেন। তিনি আরো জানান, সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা, বাড়ি থেকে বের না হওয়াসহ বিভিন্ন নির্দেশনা দেন। আমরা সুস্থ আছি।

ঝিনাইদহ সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, কালীগঞ্জ উপজেলার ফয়লা গ্রামের ওই বাড়িতে আমেরিকা থেকে এক প্রবাসী বেড়াতে আসে। আমরা বিষয়টি জানার পর ওই বাড়ির ১৩ সদস্যকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দিয়েছি।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে