করোনায় মারা গেলেন ডা. সমিরুল ইসলাম

বুধবার, জুন ২৪, ২০২০,৬:০০ অপরাহ্ণ
0
84

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) সহযোগী অধ্যাপক ও অর্থোপেডিক সার্জন ডা. সমিরুল ইসলাম।

আজ বুধবার দুপুর আড়াইটার দিকে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের নির্বাহী পরিচালক ডা. ফজল আকবর চৌধুরী।

তিনি বলেন, ‘ডা. সমিরুল ইসলাম অনেকদিন ধরে চট্টগ্রাম মেডিকেল কলেজে চিকিৎসাধীন ছিলেন। প্রথমে তিনি করোনা পজিটিভ থাকলেও পরে পরীক্ষায় নেগেটিভ পাওয়া যায়। পরে তাকে মেট্রোপলিটন হাসপাতালে নিয়ে আসা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে আজ সকাল ৮টার দিকে তাকে ভেন্টিলেশনে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আড়াইটার দিকে তিনি মারা যান।’ 

ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সসিবিলিটির (এফডিএসআর) যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী দ্য ডেইলি স্টারকে বলেন, ‘ডা. সমিরুল ইসলাম বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের ১৯তম ব্যাচের ছাত্র ছিলেন।’

তিনি জানান, ডা. সমিরুল ইসলামকে নিয়ে করোনায় এখন পর্যন্ত ৪৬ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। এ ছাড়া, করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ৮ জন চিকিৎসক।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে