ইতালিতে অপ্রয়োজনে ঘর থেকে বের হওয়ায় ৪ হাজার মানুষের বিরুদ্ধে মামলা

শনিবার, মার্চ ১৪, ২০২০,৭:০২ পূর্বাহ্ণ
0
109

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

গেলো ২৪ ঘণ্টায় ইতালিতে করোনায় রেকর্ড আড়াই শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে ইতালিতে মৃতের সংখ্যা ১২’শ ছাড়িয়েছে। এ অবস্থায় স্থানীয়দের পাশাপাশি বাংলাদেশিরাও আতঙ্কে আছেন।

ইতালিতে করোনাভাইরাসে আগের সকল রেকর্ড ছাড়িয়ে একদিনেই দুইশোরও বেশি মানুষ মারা গেছেন। নতুন করে আড়াই হাজারের বেশি মানুষ আক্রান্ত হওয়ায়, ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের ওপর কঠোর মনোভাব ব্যক্ত করেন। করোনার সংক্রমণ রোধে দেশটির জনগণ সরকারি নির্দেশনা মেনে না চললে, কঠোর আইন প্রয়োগের হুঁশিয়ারি দেন তিনি।

এদিকে রাজধানী রোমে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়ায়, চার হাজার মানুষের বিরুদ্ধে জরিমানা ও মামলা করা হয়েছে। আইন অমান্য করায় ৩৭০টি দোকানের বিরুদ্ধে মামলা করেছে স্থানীয় প্রশাসন। এদিকে ওষুধের দোকানের পাশাপাশি জরুরি প্রতিষ্ঠান ব্যতীত বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। এমন পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আতঙ্ক আরও বেড়েছে। 

এদিকে চীনা রেডক্রস এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাঠানো ৯ সদস্যের একটি চিকিৎসক প্রতিনিধিদল রোমে পৌঁছেছে। তারা করোনা ভাইরাসের বিস্তার রোধে পাদোভা ও মিলানো শহর পরিদর্শন করবে।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে