[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
দেশব্যাপী করোনা ভাইরাস (কোভিড-১৯) এর সংক্রমণ ও বিস্তার প্রতিরোধকল্পে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আগামী ২৬ মার্চ ২০২০ খ্রি. তারিখের সরকারি ছুটি এবং ২৭-২৮ মার্চ ২০২০ খ্রি. তারিখের সাপ্তাহিক ছুটির সাথে ২৯ মার্চ হতে ২ এপ্রিল ২০২০ খ্রি. তারিখ পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হলো। ৩ ও ৪ এপ্রিল ২০২০ খ্রি. তারিখ সাপ্তাহিক ছুটির দিন এ ছুটির সাথে সংযুক্ত থাকবে। কাঁচা বাজার, খাবার, ঔষধের দোকান, হাসপাতাল এবং জরুরি পরিসেবার (বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট ইত্যাদি) ক্ষেত্রে এ ব্যবস্থা প্রযোজ্য হবে না। জরুরি প্রয়োজনে অফিসমূহ খোলা রাখা যাবে। প্রয়োজনে ঔষধশিল্প ও রপ্তানিমুখী শিল্প কলকারখানা চালু রাখতে পারবে।
জনগণের প্রয়োজন বিবেচনায় ছুটিকালীন বাংলাদেশ ব্যাংক সীমিত আকারে ব্যাংকিং ব্যবস্থা চালু রাখার প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে।
গত মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে।


























