[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা-৫ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর (দক্ষিণ) আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সাবেক সদস্য হাবিবুর রহমান মোল্লার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আজ বুধবার প্রধানমন্ত্রী এক শোকবার্তায় সাংসদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রধানমন্ত্রী বলেন, রাজনীতি ও জনগণের কল্যাণে হাবিবুর রহমান মোল্লার অবদান স্মরণীয় হয়ে থাকবে।
এর আগে আজ সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে থাকা অবস্থায় হাবিবুর রহমান মোল্লা শেষ নিশ্বাস ত্যাগ করেন।


























