ভোট কেন্দ্রগুলো বহিরাগত সন্ত্রাসীদের দখলে রাখার পাঁয়তারা করছে বিএনপি: কাদের

বৃহস্পতিবার, জানুয়ারি ৩০, ২০২০,১০:০০ পূর্বাহ্ণ
0
19
ফাইল ছবি

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

বিএনপি ভোট কেন্দ্রগুলো বহিরাগত সন্ত্রাসীদের দখলে রাখার পাঁয়তারা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পাঁচ শতাধিক তালিকাভুক্ত সন্ত্রাসীকে ঢাকায় জড়ো করা হয়েছে বলেও দাবি করেন তিনি। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, ঢাকার বাইরে থেকে বহিরাগত দাগি ও তালিকাভুক্ত সন্ত্রাসীদের ঢাকায় নিয়ে এসে কেন্দ্রগুলোতে ৫ শতাধিক বহিরাগত রাখার পাঁয়তারা করছে। সতর্ক পাহারা রয়েছে আমাদের নেতাকর্মীরাও। যাতে জনগণ নিশ্চিত ভোট দিতে পারে। কাজ করার মতো মনোনয়ন দিয়েছি আগামী দিনে দক্ষ, যোগ্য ও ভালো প্রার্থী এবং মেধাবী প্রার্থী।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে