করোনায় মারা গেলেন হলি ফ্যামিলি হাসপাতালের চিকিৎসক

বৃহস্পতিবার, জুলাই ২, ২০২০,১২:৫৫ অপরাহ্ণ
0
51

[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]

রাজধানীর হলি ফ্যামিলি রেডক্রিসেন্ট হাসপাতালের মেডিসিন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. এম এ ওয়াহাব (৭৫) করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন।

আজ বৃহস্পতিবার দুপুরে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন ল্যাব এইড হাসপাতালের ব্যবস্থাপক (মেডিক্যাল অ্যাফেয়ার্স) ডা. সিদ্ধার্থ দেব মজুমদার।

তিনি বলেন, গতকাল বুধবার দিনগত রাত সোয়া ১২টার দিকে ল্যাব এইড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গত ২৬ জুন বিকেলে তিনি করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন।

অধ্যাপক ডা. এম এ ওয়াহাব হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালের বেশ কয়েকবার ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

বিঃদ্রঃ মানব সংবাদ সব ধরনের আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণ ও উৎসাহিত করে। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য পরিহার করুন। এটা আইনত দণ্ডনীয় অপরাধ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে