[ + ফন্ট সাইজ বড় করুন ] /[ - ফন্ট সাইজ ছোট করুন ]
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে ‘অমিত সম্ভাবনাময় পদ্মা সেতু’ শীর্ষক এক শিক্ষামূলক অধিবেশন অনুষ্ঠিত হয়।
গতকাল (৩০.০১.২০২২ খ্রিঃ) সংস্থার গাংচিল মিলনায়তনে আয়োজিত এ অধিবেশনে পদ্মা বহুমুখী সেতুর অর্থনৈতিক সম্ভাবনা ও এর নির্মাণযজ্ঞ সম্পর্কে আলোকপাত করেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিচালক এবং সরকারের অতিরিক্ত সচিব ড.মো: মনিরুজ্জামান।
তিনি বলেন, ‘পদ্মা সেতুর মূল প্রাক্কলিত ব্যয়ে কোন পরিবর্তন আনা হয়নি। এটি দেশের দক্ষিণ পশ্চিম অংশের সাথে শুধু রাজধানী ঢাকাকে সংযুক্ত করবে না, বরং এটি এশিয়ান হাইওয়ের সঙ্গেও বাংলাদেশকে যুক্ত করবে। জিডিপিতে এ সেতুর অবদান হবে ১.২৬ শতাংশ।’
অধিবেশনে অংশগ্রহণ করেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী সহ সংস্থার বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা। অধিবেশনে পদ্মা সেতুর চলমান নির্মাণ অগ্রগতির উপর একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।


























